উদ্দীপক
২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে মি. শরন লাল নগদ ৭০,০০০ টাকা, মজুদ পণ্য ৫৫,০০০ টাকা, আসবাবপত্র ৬০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ১,২০,০০০ টাকা নিয়ে কারবার শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়েছে:
২০১৭
জানু ৩ঃ নগদে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।
" ৫ঃ মাল বিক্রয় ৭০,০০০ টাকা, কারবারি বাট্টা ১০%।
" ৮ঃ প্রিমিয়ার ব্যাংকে জমা দেওয়া হলো ২৫,০০০ টাকা।
" ১০ঃ কর্মচারীদের বেতন বাবদ ব্যাংক থেকে উত্তোলন ১০,০০০ টাকা।
" ১২ঃ একজন দেনাদার ৩৫,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দিলেন।
" ১৫ঃ মালের গুণাগুণ যথাযথ না হওয়ায় ক্রীত মালের অংশবিশেষ (২,৫০০ টাকার মাল) ফেরত দেওয়া হলো।
" ২০ঃ নগদে মজুরি প্রদান ১৫,০০০ টাকা।
" ২৫ঃ মূলধনের ওপর সুদ চার্জ করা হলো ৭,০০০ টাকা।
" ৩১ঃ আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো ৬,০০০ টাকা।