উদ্দীপক
নিম্নলিখিত লেনদেনগুলি ২০১৭ সালের এপ্রিল মাসে সাবিনা অ্যান্ড সন্স- এর ব্যবসায় হতে নেয়া হয়েছে-
২০১৭
এপ্রিল ১ প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা।
৫ নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ১২,০০০ টাকা।
৭ আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা। এর মূল্য বাবদ নগদে ১০,০০০ টাকা এবং অবশিষ্ট ১০,০০০ টাকা চেক মারফত প্রদত্ত হলো।
৮ ধারে বিক্রয় ৫,০০০ টাকা।
১০ বেতন ৮,৮০০ টাকা নগদে এবং বিমা সেলামি ২,৪০০ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হলো।
১৩ মকলেস ট্রেডার্স-এর নিকট হতে ১৬,০০০ টাকা নগদে পাওয়া গেল।
১৫ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১২,০০০ টাকা।
১৮ পুরাতন আসবাবপত্র বিক্রয় করে ৬,০০০ টাকা পাওয়া গেল।
২১ ব্যাংকে ৪,৮০০ টাকা জমা দেয়া হলো।
২৪ জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৯,০০০ টাকা।
২৫ নিপা অ্যান্ড সন্স-এর নিকট হতে ২,৮০০ টাকার একখানা চেক প্রাপ্ত হয়ে তখনই চেকখানি ব্যাংকে জমা দেয়া হলো।
২৮ অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে ৩,২০০ টাকা উত্তোলন।
৩০ ব্যাংক উদ্বৃত্তের টাকা নগদে উত্তোলন করা হলো।