উদ্দীপক
জনাব তাসনিমের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেয়া হয়েছে:
১. নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা।
২. ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৩. ২০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি।
৪. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা যা নগদান বইতে লিখা হয়নি।
৫. ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ১০,০০০ টাকা পরিশোধ যা নগদান বইতে লিখা হয়নি।
৬. ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লিখা হয়নি।
৭. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা যা নগদান বইতে লিখা হয়নি।