উদ্দীপক
২০১৮ সালের মে মাসে ঝুমুর ট্রেডার্স এর সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ-
মে ১: প্রারম্ভিক উদ্বৃত্ত : নগদ ৫০,০০০ টাকা এবং ব্যাংক ৪০,০০০ টাকা।
" ৫: পণ্য বিক্রয় নগদে ১৫,০০০ টাকা।
" ১০: ব্যাংকে জমা দেওয়া হলো ২০,০০০ টাকা।
" ১২: রহিম ব্রাদার্সের নিকট থেকে ১০% বাট্টায় ৮,০০০ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো।
" ১৫: ধারে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
" ১৮: জামানের নিকট হতে পাওনা ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৪,৮০০ টাকা পাওয়া গেল।
" ২০: রহিম ট্রেডার্সকে চেক মারফত ১৮,০০০ টাকা পরিশোধ করে ৪০০ টাকা বাট্টা পাওয়া গেল।
" ২৫: আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ২,০০০ টাকা।
" ৩০: বেতন নগদে ১০,০০০ টাকা পরিশোধ করা হলো এবং ভাড়া চেক মারফত ৫,০০০ টাকা পরিশোধ করা হলো।