উদ্দীপক
মেসার্স জহির এন্ড সন্স-এর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিম্নরূপ:
মেসার্স জহির এন্ড সন্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৮
অন্যান্য তথ্য: ১. সমাপনী মজুদ পণ্য ১,২০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে ২০,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। বিমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ ১৪,০০০ টাকা দিতে সম্মত হয়েছে। ২. মজুরির মধ্যে ৫,০০০ টাকার সরঞ্জাম সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত আছে। উক্ত সরঞ্জাম ০১-০৭-২০১৮ তারিখে ক্রয় করা হয়েছে যার মূল্য ৪৫,০০০ টাকা। সরঞ্জামের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে। ৩. প্রারম্ভিক মজুদের মধ্যে ২,০০০ টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে বছর শেষে ১,৫০০ টাকার মনিহারি হাতে আছে। ৪. ০১-০৭-২০১৮ তারিখে ৪০,০০০ টাকা নতুন বিনিয়োগ করা হয়েছে। ৫. বাকিতে বিক্রয় ১০,০০০ টাকা এবং বাকিতে ক্রয় ৫,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।