উদ্দীপক
২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে জনাব শামীম নগদ ৮০,০০০ টাকা, ৪০,০০০ টাকার আসবাবপত্র ও ব্যাংক হতে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। প্রথম মাসে তাঁর কারবারের লেনদেনসমূহ নিম্নরূপ:
জানু. ২ঃ ৭০,০০০ টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে নগদে ২০,০০০ টাকা পরিশোধ এবং অবশিষ্ট টাকার জন্য একটি নোট ইস্যু করা হয়েছে।
" ৫ঃ ৫ ভ্যাটসহ নগদে মাল ক্রয় ৫৭,৫০০ টাকা।
" ১০ঃ জনাব রফিকের নিকট ১০% বাট্টায় ৬০,০০০ টাকার মাল বিক্রয় করে নগদে ৩০,০০০ টাকা পাওয়া গেল।
" ১২ঃ আন্তঃফেরত ৫,০০০ টাকা।
" ১৫ঃ অফিসের জন্য ৭,০০০ টাকার সাপ্লাইজ ক্রয় করে নগদ ২,০০০ টাকা পরিশোধ করা হলো।
" ২০ঃ কমিশন পাওয়া গেল ৭,০০০ টাকা।
" ৩০ঃ একটি জাতীয় দৈনিক হতে বিজ্ঞাপন বাবদ বিল পাওয়া গেল ৫,০০০ টাকা।