উদ্দীপক
মেসার্স যমুনা লি. ২০১৮ সালের ১ মার্চ তারিখে ব্যবসায় আরম্ভ করে। উক্ত মাসে কোম্পানির লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
মার্চ ১ঃ মালিক নগদ ২৫,০০০ টাকা এবং ব্যাংক জমা ৮,০০০ টাকা মূলধনস্বরূপ আনয়ন করে।
" ২ঃ সুজনের কাছ থেকে ৭,১০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
" ৩ঃ পণ্য বিক্রয় করে ৬,০০০ টাকার একটি বিলে স্বীকৃতি পাওয়া গেল।
" ৯ঃ সুজনকে তার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৭,০০০ টাকা প্রদান করা হলো।
" ১৩ঃ ৩ তারিখের বিলটি ব্যাংকে ৫০ টাকা বাট্টায় ভাঙানো হলো।
" ২০ঃ রবিনের কাছ থেকে ৫% বাট্টায় ৪,৭৫০ টাকা পাওয়া গেল।
" ২৩ঃ পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো ৩,০০০ টাকা।
" ২৫ঃ বিনামূল্যে পণ্য বিতরণ ১,০০০ টাকা।
" ২৭ঃ ব্যাংক সুদ মঞ্জুর করল ২৫০ টাকা।
" ২৮ঃ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫০০ টাকা।
" ৩০ঃ নগদ উদ্বৃত্তের ৬০% ব্যাংকে জমা দেওয়া হলো।