উদ্দীপক
জনাব রফিক একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব বই সংরক্ষণ করেন। তার হিসাব বই থেকে নিচের তথ্যগুলো পাওয়া গেল:
জনাব রফিক ব্যক্তিগত প্রয়োজনে সারা বছর ধরে কারবার থেকে নগদ ৫০,০০০ টাকা এবং ১০,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ১ এপ্রিল, ২০১৮ তারিখে মালিক তার ব্যক্তিগত মোটর লরী ১,০০,০০০ টাকায় বিক্রয় করে উহার ২/৫ অংশ দ্বারা কারবারের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করেন। এছাড়াও দেনাদারের কাছ থেকে অর্থ আদায় করতে অসুবিধা হওয়ায় তিনি আরও ১০,০০০ টাকা কারবারে সরবরাহ করেন।
অন্যান্য তথ্য: ১. হিসাবকাল শেষে অগ্রিম প্রদত্ত বিমা সেলামি ৫,০০০ টাকা এবং অগ্রিম প্রাপ্ত ভাড়া ২,০০০ টাকা। ২. প্রারম্ভিক মূলধন ও নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ৩. বিবিধ দেনাদারের ৩০,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ৪. আসবাবপত্রের ওপর ১০% এবং যন্ত্রপাতি ও দালানকোঠার ওপর ৫% অবচয় ধরতে হবে। ৫. ১ জুলাই, ২০১৮ তারিখে ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে।