উদ্দীপক
২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে মি. সুজা ৫০,০০০ টাকা নগদ, ৭০,০০০ টাকার আসবাবপত্র ও ১,০০,০০০ টাকার ১০% ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তার প্রতিষ্ঠানের অন্যান্য লেনদেন নিম্নরূপ:
২০১৮
জুন ৪ঃ ইলহামের কাছ থেকে পণ্য ক্রয় ৪,০০,০০০ টাকা, যার ৫০% নগদে।
" ১০ঃ বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ১,০০,০০০ টাকা।
" ১২ঃ সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো ১০,০০০ টাকা।
" ১৫ঃ দাগকাটা চেকে পণ্য বিক্রয় করা হলো ২,০০,০০০ টাকা।
" ২০ঃ মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা।
" ২৫ঃ ব্যাংক থেকে অফিস প্রয়োজনে ১০,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা উত্তোলন।
" ৩১ঃ মুনাফাবিহীন বিক্রয় ১০,০০০ টাকা।