উদ্দীপক
২০১৮ সালের ডিসেম্বর মাসে মুন এন্টারপ্রাইজের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়েছে:
ডিসে. ১ঃ নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা ও ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।
" ৫ঃ নগদে ক্রয় ১৫,০০০ টাকা।
" ৭ঃ নগদ উত্তোলন ৫,০০০ টাকা।
" ১০ঃ নগদে বিক্রয় ২০,০০০ টাকা।
" ১৩ঃ ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা।
" ১৫ঃ সাগরের কাছ থেকে প্রাপ্তি ২৫,০০০ টাকা।
" ১৮ঃ সাজ্জাদের দেনা ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,৭০০ টাকার চেক দেওয়া হলো।
" ২২ঃ সৈকতের কাছে পাওনা ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৫০০ টাকার চেক পাওয়া গেল।
" ২৭ঃ ভাড়া পাওয়া গেল ৮,০০০ টাকা।
" ৩০ঃ নাসরিনকে প্রদান ১৫,০০০ টাকা।