উদ্দীপক
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্স-এর নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত ১,২০,০০০ টাকা। কিন্তু উহা পাস বইয়ের উদ্বৃত্তের সাথে মিলেনি। সমস্ত হিসাব যাচাই করে নিচের পার্থক্য পাওয়া গেল:
১. ২৮,০০০ টাকার পাঁচটি চেক এবং ২২,০০০ টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু ব্যাংক কর্তৃক ৩১ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি।
২. ১৮,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় ১৬,৮০০ টাকায়, কিন্তু নগদান বইতে উহা পূর্ণমূল্যে লিপিবদ্ধ করা হয়।
৩. ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৪. খরিদ্দার সরাসরি ২০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৫. ১০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৬. ৫০,০০০ টাকার তিনখানি চেক সরবরাহকারীদের নামে ইস্যু করা হয়েছিল যার মধ্যে ৪৫,০০০ টাকার দুইখানি চেক পরিশোধিত হয়েছে।
৭. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,৫০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।