উদ্দীপক
মি. রহিম ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা, ২০,০০০ টাকার পণ্য এবং ১০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
২০১৮
জানু. ৪ঃ ব্যাংকে জমা দেওয়া হলো ২০,০০০ টাকা।
" ৮ঃ কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয় ৪০,০০০ টাকা।
" ১০ঃ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫০,০০০ টাকা।
" ১২ঃ রবিনের কাছ থেকে পণ্য ক্রয় ৪২,০০০ টাকা।
" ১৪ঃ নগদ বিক্রয় ৭০,০০০ টাকা।
" ২০ঃ অফিস সরঞ্জামের ওপর ৩,০০০ টাকা অবচয় ধার্য করতে হবে।
" ২২ঃ নোটের মাধ্যমে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।
" ২৫ঃ সুদসহ ব্যাংক ঋণ পরিশোধিত হলো ১২,০০০ টাকা (সুদ ২,০০০ টাকা)।
" ৩০ঃ ব্যাংক থেকে উত্তোলন করা হলো ৮,০০০ টাকা।