উদ্দীপক
মি. মনির-এর ২০১৮ সালের মার্চ ১ তারিখে হাতে নগদ ২০,০০০ টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ৫,৭০০ টাকা ছিল। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ:
মার্চ ২ঃ নগদে বিক্রয় ১২,০০০ টাকা। যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।
" ৪ঃ মিসেস শান্তার পাওনা ৬,০০০ টাকা ৫% বাট্টা বাদে ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হলো।
" ৫ঃ দেনাদার ফাহিমের কাছ থেকে ১০,০০০ টাকা পাওনার ২% বাট্টায় ৪,৮০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো।
" ১৫ঃ স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় ৫,০০০ টাকা।
" ২০ঃ তামিমের কাছ থেকে ৫% বাট্টায় ১৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
" ২৪ঃ তামিমের কাছ থেকে ২৫০ টাকা বাট্টা প্রাপ্তিতে ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হলো।
" ৩০ঃ তামিমকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো।