উদ্দীপক
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্স-এর নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো:
১. নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ (৩১-১২-২০১৮) ৪০,০০০ টাকা।
২. ব্যাংক কর্তৃক পাওনাদার শাহানাজকে ২০,০০০ টাকা পরিশোধ করা হয়েছে, যা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।
৩. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৮,০০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।
৪. আদায়ের জন্য ব্যাংকে ৫,০০০ টাকার চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে তা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
৫. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২,৫০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।
৬. ২,০০০ টাকা, ৩,৫০০ টাকা ও ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু শুধু ৫,০০০ টাকার চেকটি যথাযথভাবে ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে।