উদ্দীপক
জনাব আলমগীর ২০১৮ সালের মার্চ মাসে 'অর্ঘ্য খেলাঘর' নামে একটি খেলার উপকরণ বিক্রয়কারী প্রতিষ্ঠান চালু করেন। উক্ত মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়-
মার্চ ১ঃ মূলধন বাবদ ব্যবসায় নগদ ৬০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকার খেলার উপকরণ সামগ্রী নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
" ৪ঃ দোকান ঘর ভাড়া প্রতিমাসে ৫,০০০ টাকা হিসেবে পাঁচ মাসের দোকানভাড়া দেওয়া হলো।
" ৮ঃ ইশান স্পোর্টস এর নিকট হতে ধারে ব্যট, বল ও ট্রাউজার ক্রয় ৪০,০০০ টাকা।
" ১১ঃ স্টার ক্লাবের নিকট প্রতি সেট ২,০০০ টাকা হিসেবে ১৫ সেট জার্সি বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ করা হলো।
" ১৮ঃ নিম্নমানের হওয়ায় ঈশান স্পোর্টসকে ২,০০০ টাকার বল ও ট্রাউজার ফেরত দেওয়া হলো।
" ২২ঃ স্টার ক্লাবের ফরমায়েশকৃত পণ্য সরবরাহ করা হলো।
" ২৫ঃ মুন স্পোর্টিং ক্লাবের কাছে ৫,০০০ টাকার খেলার সামগ্রী বিক্রয় করা হলো।
" ৩১ঃ মার্চ মাসের দোকান ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।