উদ্দীপক
২০১৮ সালের জুন মাসে জনাব জসিমের ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়:
জুন ১ঃ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ১২,০০০ টাকা।
" ৫ঃ নগদ ক্রয় ৬,০০০ টাকা এবং চেক মারফত ক্রয় ২,০০০ টাকা।
" ১০ঃ ফাহিমের কাছে তার দেনার ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৪,৮০০ টাকার একটি চেক প্রাপ্তি এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা প্রদান।
" ১৮ঃ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ১,২০০ টাকা।
" ২০ঃ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।
" ২৫ঃ ব্যাংকে জমা প্রদান ২০,০০০ টাকা।
" ৩০ঃ ব্যাংক জমাতিরিক্তের সুদ ২০০ টাকা।
" ৩০ঃ সাকিবের কাছ থেকে ৫% বাট্টায় পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।