উদ্দীপক
২০১৫ সালের ৩০ জুন তারিখে সাফা এন্ড কোং এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমির পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায়:(i) ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৭,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে।(ii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি।(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(1) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মঞ্জুরীকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি।