উদ্দীপক
জনাব মোস্তাফিজ একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব বই দুতরফা দাখিলা মোতাবেক সংরক্ষণ করেন না। তার হিসাব বই হতে নিম্নোক্ত তথ্য সরবরাহ করা হলো:
জনাব মোস্তাফিজ নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে প্রতি মাসে ২,০০০ টাকা করে নগদ উত্তোলন করেন। এ ছাড়াও তিনি মোট ৬,০০০ টাকা মূল্যের পণ্যও উত্তোলন করেন। উত্তোলিত এ অর্থ হতে ৫,০০০ টাকা এবং ব্যক্তিগত কম্পিউটার ৪০,০০০ টাকা বিক্রয় করে মোট ৪৫,০০০ টাকা দিয়ে কারবারের জন্য ১ জুলাই তারিখে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ১০% ধরে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। স্থায়ী সম্পত্তিরওপর ১০% অবচয় ধার্য করো।