উদ্দীপকটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে একটি ব্যবসায়ের আর্থিক অবস্থা হল:প্রাপ্য হিসাব ২০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৮,০০০ টাকা, বিবিধ সম্পত্তি ৫০,০০০ টাকা, মজুদ পণ্য ২৪,০০০ টাকা।অন্যদিকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্বৃত্ত হল: প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ১২,০০০ টাকা। সারা বছরের ধারে বিক্রয় ২৫,০০০ টাকা ও পাওনাদারকে ১৮,০০০ টাকা পরিশোধ করা হয়।Q. দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি কত টাকা?
ক. ৫,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ২৫,০০০ টাকা
ঘ. ৪৫,০০০ টাকা
উত্তর: ২০,০০০ টাকা
ব্যাখ্যা: দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি = প্রারম্ভিক প্রাপ্য হিসাব + ধারে বিক্রয় - সমাপনী প্রাপ্য হিসাব= (২০,০০০ + ২৫,০০০ – ২৫,০০০) টাকা = ২০,০০০ টাকা
HSC Accounting 1st Paper Chapter 2: হিসাবের বই সমূহ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 2: হিসাবের বই সমূহ · MCQ