উদ্দীপক
জনাব সুমামা আতিফ-এর ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা ২৫,৮০০ টাকা। নগদান পর্যালোচনায় নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায়:১. চেক জমা কিন্তু আদায় হয়নি ৫,৬০০ টাকা।২. ইস্যুকৃত চেক উপস্থাপন করা হয়নি ৮,০০০ টাকা।৩. পাওনাদারকে ইস্যুকৃত ২,৪২৪ টাকার চেক নগদান বইতে ২,৪৪২ টাকায় লিপিবদ্ধ করা হয়েছে।৪. অমর্যাদাকৃত চেক ২,৪০০ টাকা।৫. ২০১৬ সালের ব্যাংক সার্ভিস চার্জ ১,০০০ টাকা এবং তার ওপর ১৫% ভ্যাট।৬. ব্যাংক উদ্বৃত্ত ২০০ টাকা কম লিখা হয়েছে।৭. প্রাপ্য নোট ৫,০০০ টাকা ও সুদ ২০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় এবং ব্যাংক এই বাবত ১৫০ টাকা আদায় খরচ ধার্য করে।