উদ্দীপক
২০১৬ সালের জুলাই মাসে অনিকের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়:জুলাই ১ প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ ২০,০০০ টাকা, ব্যাংক (ক্রেডিট) ১০,০০০ টাকা।জুলাই ৫ পণ্য ক্রয়: নগদ ৪,০০০ টাকা, ধারে ৭,০০০ টাকা ও চেকের মাধ্যমে ১০,০০০ টাকা।
জুলাই ১০ পণ্য বিক্রয়: নগদ ২৫,০০০ টাকা, প্রাপ্য বিলের মাধ্যমে ৭,০০০ টাকা ও ধারে ২০,০০০ টাকা।জুলাই ১৫ দেনাদার কর্তৃক ২% বাট্টা বাদ দিয়ে সরাসরি ব্যাংকে জমা ২৪,২৫০ টাকা।জুলাই ১৮ ব্যাংকে জমা প্রদান ২৫,০০০ টাকা।জুলাই ২০ পাওনাদার বাদলকে তার পাওনা ৯,০০০ টাকা ৩% বাট্টা সাপেক্ষে পরিশোধ করা হলো।জুলাই ২৫ ৫% কারবারি বাট্টায় মজিদের নিকট থেকে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।জুলাই ৩১ ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্তের সুদ যথাক্রমে ২০০ টাকা ও ৫০০ টাকা।