উদ্দীপক
সোনালি ট্রেডার্সের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল ১,০৮,৩০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণীতে এর ভিন্নতা দেখা দেয়। কারণসমূহ নিম্নরূপ:
(i) পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ২৮,৫৫০ টাকা।
(ii) আদায়ের জন্য ব্যাংকে ১৭,৫০০ টাকা ও ২৩,৩০০ টাকার দুটি চেক জমা দেওয়া হয়েছিল ১ম চেকটির টাকা আদায় হয়েছে।
(iii) ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ ৯,৮০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(iv) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ১৫,৫০০ টাকা আদায় যা নগদান বইতে লেখা হয়নি।
(v) ১৩,৭০০ টাকার একটি প্রাপ্য বিল ৫০০ টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে কিন্তু নগদান বইতে পূর্ণমূল্য দ্বারা ডেবিট করা হয়েছে।
(vi) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ১,৮০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ৪০০ টাকা।
(vii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৬,৮০০ টাকা।