উদ্দীপক
আজাদ এন্টারপ্রাইজ অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ ১২,০০০ টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসের মোট খুচরা খরচের পরিমাণ ছিল ১০,৬০০ টাকা। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানের খুচরা খরচ সম্পর্কিত লেনদেনগুলো নিম্নরূপ:
ফেব্রু. ১ঃ অগ্রদত্ত টাকার সমতা বিধানের জন্য চেক প্রাপ্তি।
ফেব্রু. ৩ঃ সি এন জি ভাড়া প্রদান ৩০০ টাকা।
ফেব্রু. ৫ঃ কার্বন পেপার ও কালি ক্রয় ১,১০০ টাকা।
ফেব্রু. ৯ঃ ডাকটিকিট ক্রয় ২৬০ টাকা।
ফেব্রু. ১৩ঃ চা বিস্কুট ক্রয় ৭০০ টাকা।
ফেব্রু. ১৭ঃ ইন্টারনেট বিল পরিশোধ ১,০০০ টাকা।
ফেব্রু. ২১ঃ কাগজ ও পেনসিল ক্রয় ২,৫০০ টাকা।
ফেব্রু. ২৭ঃ বাস ভাড়া প্রদান ২৮০ টাকা।