উদ্দীপক
জয়া ট্রেডার্সের নিম্নলিখিত ভুলগুলো রেওয়ামিল তৈরি করার পর ধরা পড়ে:
(১) যন্ত্রপাতি মেরামত ২,০০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে।
(২) জীবন বিমার প্রিমিয়াম প্রদান ১,০০০ টাকা বিমা হিসাবে ডেবিট করা হয়েছে।
(৩) মেশিন সংস্থাপন ব্যয় ৮০০ টাকা মেরামত খরচ হিসাবে ডেবিট করা হয়েছে।
(৪) পুরাতন মেশিন বিক্রয় ৬,০০০ টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে।
(৫) আমিনকে প্রদত্ত ২,০০০ টাকা ভুলে তার হিসাবে ক্রেডিট করা হয়েছে।
(৬) মেশিন ক্রয়কে ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে ১,৫০০ টাকা।
(৭) ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ ৭০০ টাকা এখনও হিসাবের বহিতে লেখা হয়নি।
(৮) ভাড়া প্রদান ২,০০০ টাকার জন্য ভাড়া হিসাবকে ২০০ টাকা দ্বারা ডেবিট করা হয়েছে।