উদ্দীপক
আবিদ ট্রেডার্সের ২০২৪ সালের জুন মাসের লেনদেনসমূহ নিম্নরূপ :
২০২৪
জুন-১: নগদ তহবিল ৪৫,০০০ টাকা; ব্যাংক জমার উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা।
জুন-৩: নগদ পণ্য ক্রয় ২০,০০০ টাকা বাট্টা ৫%।
জুন-৫: নগদ পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা বাট্টা ১০%।
জুন-১০: করিমের নিকট পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।
জুন-১৩: রহিমের নিকট থেকে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
জুন-১৫: প্রাপ্য হিসাব ১৫,০০০ টাকার নিষ্পত্তিতে ১৪,৫০০ টাকা পাওয়া গেল।
জুন-১৮: পাওনাদারকে ৯,০০০ টাকা প্রদান করে ১০,০০০ টাকার পাওনা নিষ্পত্তি করা হলো।
জুন-২০: ৫% বাট্টা প্রদান করে ৯,৫০০ টাকা পাওয়া গেল।
জুন-২৭: ব্যাংক হতে নগদ উত্তোলন ৪,০০০ টাকা।
জুন-৩০: ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৭০০ টাকা এবং সুদ চার্জ করেছে ৩০০ টাকা।