উদ্দীপক
মি. রহমানের ব্যাংক বিবরণী ও নগদান বই সম্পর্কিত তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো :
(i) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা।
(ii) বিনিয়োগের সুদ ১২,০০০ টাকা ও লভ্যাংশ বাবদ ৮,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা হয়েছে যা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।
(iii) পাওনাদার বরাবরে ৯,০০০ টাকা; ৮,০০০ টাকা ও ৫,০০০ টাকার মোট তিনটি চেক ইস্যু করা হয়েছে যা যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
(iv) ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ২০,০০০ টাকা উত্তোলন করা হয়েছে তা নগদান বইয়ে লেখা হয়নি।
(v) আদায়ের জন্য ৫,০০০ টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখনও আদায় হয়নি।
(vi) ব্যাংক কর্তৃক পাওনাদারকে ২,০০০ টাকা প্রদান করা হয়েছে, যা নগদানভুক্ত হয়নি।
(vii) ১০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক থেকে ৯,৫০০ টাকায় ভাঙানো হয়েছে কিন্তু নগদান বইয়ে সম্পূর্ণ মূল্য হিসাবভুক্ত করা হয়েছে।