উদ্দীপক
শফিক ট্রেডার্স খুচরা খরচসংক্রান্ত হিসাব সংরক্ষণের জন্য খুচরা নগদান বই রাখেন, ২০২৪ সালের জুলাই মাসে তাঁর ব্যবসায়ে সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ :
জুলাই -১ঃ প্রারম্ভিক খুচরা নগদ তহবিল ১,২০০ টাকা; প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাওয়া গেল ৩,৬০০ টাকা।
জুলাই -৪ঃ কাগজ ক্রয় ২৮০ টাকা।
জুলাই -৬ঃ প্যাকিং খরচ ১২০ টাকা।
জুলাই -৮ঃ ইন্টারনেট খরচ ৪০০ টাকা।
জুলাই -১০ঃ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ ২,৪০০ টাকা।
জুলাই -১১ঃ আপ্যায়ন খরচ ১৬০ টাকা।
জুলাই -১২ঃ কাগজ ও কলম ক্রয় ২৬০ টাকা।
জুলাই -১৩ঃ রিকশা ও বাস ভাড়া প্রদান ৫৬০ টাকা।
জুলাই -১৬ঃ নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।
জুলাই -২১ঃ টেলিফোন খরচ ৫০ টাকা।
জুলাই -৩০ঃ ডাক খরচ ২৪ টাকা।