উদ্দীপক
কনকর্ড লি. প্রতিদিনের নগদ প্রাপ্তি ব্যাংকে জমা দেয় এবং সকল পরিশোধ চেকের মাধ্যমে নিষ্পন্ন করে। ডিসেম্বর ৩১, ২০২৪ তারিখে ব্যাংক বিবরণীতে জমা ৩৮,৮৮০ টাকা; কিন্তু হিসাব বইতে ব্যাংক জমা ৪৩,২৫০ টাকা। তথ্য অনুসন্ধানে দেখা যায়-
(১) বকেয়া চেকের পরিমাণ ৪,২৫০ টাকা।
(২) ডিসেম্বর ৩১ তারিখে সান্ধ্যকালীন সময়ে ব্যাংকে জমা ৮,৩৮০ টাকা ব্যাংক বিবরণীতে আসে নাই।
(৩) ব্যাংক সার্ভিস চার্জ ১৪০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৪) পাওনাদারকে প্রদত্ত ৩,১৫০ টাকার চেক হিসাব বইয়ে ৪,০৫০ টাকা লেখা হয়েছে।
(৫) বিগত সময়ের ব্যাংক জমাতিরিক্তের সুদ ১,০০০ টাকা বিবরণীতে দেখানো হয়েছে।