উদ্দীপক
২০২৪ সালের জানুয়ারি মাসে জনাব মহসিন রেজা এর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয় :
জানু. ১ঃ প্রারম্ভিক নগদ তহবিল ১২,০০০ টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত ৯,০০০ টাকা।
জানু. ৫ঃ নগদ পণ্য ক্রয় ৪,০০০ টাকা এবং চেক মারফত পণ্য ক্রয় ৩,০০০ টাকা।
জানু. ১০ঃ রহিমের নিকট হতে তাঁর ২,৬০০ টাকা দেনার পূর্ণনিষ্পত্তি সাপেক্ষে ২,৫০০ টাকার একটি চেক পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা দেয়া হলো।
জানু. ১৮ঃ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ১,২০০ টাকা উত্তোলন করা হলো।
জানু. ২০ঃ রবিন এন্টারপ্রাইজকে তাদের ৩,১৫০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তি সাপেক্ষে ৩,১০০ টাকার একটি চেক প্রদত্ত হলো।
জানু. ২২ঃ রাকিবের নিকট হতে ৫% বাট্টায় পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
জানু. ২৯ঃ রহিমের নিকট হতে প্রাপ্ত চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসল।