উদ্দীপক
হিরা এন্টারপ্রাইজের ২০২৪ সালে ৩১ মার্চ তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ২২,৫০০ টাকা যা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সমান ছিল না। নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণসমূহ নিম্নরূপ :
(i) ৫,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু চেকটি ব্যাংক কর্তৃক ৩ এপ্রিল, ২০২৪ আদায় হয়েছে।
(ii) ব্যাংক কর্তৃক ৩,০০০ টাকার প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(iii) ১০,০০০ টাকার একটি প্রাপ্য নোট ৯,৫০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে কিন্তু নগদান বইতে পূর্ণমূল্যে ডেবিট করা হয়েছে।
(iv) একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে ৬,৭০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(v) ব্যাংক চার্জ কর্তন করেছে ২০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।