উদ্দীপক
মি. জুয়েল একজন ব্যারিস্টার। ২০২৪ সালের জানুয়ারি মাসের ১ তারিখে তিনি তার ব্যক্তিগত সঞ্চয়পত্র ৫,০০,০০০ টাকা বিক্রয় করে তা থেকে ৩,০০,০০০ টাকা নিয়ে আইন ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসে তার কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ :
জানু.-১ঃ ২০,০০০ টাকা মাসিক ভাড়ায় একটি অফিস কক্ষ ভাড়া নেওয়া হলো এবং ২ মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো।
জানু.-২ঃ ১০,০০০ টাকা মাসিক বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেয়া হলো।
জানু.-৬ঃ একজন মক্কেলকে ৭৫,০০০ টাকার আইনি সেবা দিয়ে নগদে ৫০,০০০ টাকা পাওয়া গেল।
জানু.-২০ঃ অপর একজন মক্কেলের নিকট হতে আইনি সেবা প্রদানের চুক্তিতে ২০,০০০ টাকা অগ্রিম পাওয়া গেল।
জানু.-২৫ঃ অগ্রিমের বিপরীতে ১০,০০০ টাকার সেবা প্রদান করা হলো।
জানু.-৩১ঃ অফিস সহকারীকে জানুয়ারি মাসের বেতন প্রদান করা হলো এবং এক মাসের অফিস ভাড়া খরচ ধরতে হবে।