উদ্দীপক
২০২৪ সালের এপ্রিল মাসে মেসার্স সোনালী ট্রেডিং এ সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :
২০২৪
এপ্রিল-১: নগদ ৯০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকা ব্যাংকে জমা নিয়ে ব্যবসা আরম্ভ হলো:
এপ্রিল-৫: মনিহারি ক্রয় ৫০০ টাকা।
এপ্রিল-১০: পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা যার ৫০% নগদে।
এপ্রিল-১২: ব্যাংক হতে অফিসের জন্য ২০,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ১০,০০০ টাকা উত্তোলন করা হলো।
এপ্রিল-১৮: ব্যবসায়ের প্রয়োজনে মালিক কর্তৃক নগদ টাকা আনয়ন ৪০,০০০ টাকা।
এপ্রিল-২০: ব্যাংকে জমা দেওয়া হলো ৩০,০০০ টাকা।
এপ্রিল-২২: চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান ৫০০ টাকা।
এপ্রিল-২৭: জনাব নীলয় হতে ২০,০০০ টাকা পাওনা ৫% বাট্টায় আদায় করা হলো।
এপ্রিল-২৯: ব্যাংক হতে সুদ মঞ্জুর ৫০০ টাকা।