উদ্দীপক
মি. আবীর ১ এপ্রিল, ২০২৪ তারিখে নগদ ২০,৮০০ ও ১০,২০০ টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে মেরামত ব্যবসায় চালু করেন। প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সম্পাদিত হয়।
এপ্রিল-২ঃ দুই মাসের ভাড়া প্রদান ৬,০০০ টাকা।
এপ্রিল-৩ঃ মেরামত সেবা প্রদান: নগদে ১৯,৮০০ টাকা; বাকিতে ২,৪০০ টাকা।
এপ্রিল-৬ঃ ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো ১,৫০০ টাকা।
এপ্রিল-৯ঃ মেরামত সেবা বাবদ বিল করা হলো ২,০০০ টাকা।
এপ্রিল-১৫ঃ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ২,০০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করেছেন।
এপ্রিল-২২ঃ প্রাপ্য হিসাব হতে ১,৫০০ টাকা পাওয়া গেল।
এপ্রিল-২৫ঃ আপ্যায়ন বাবদ পরিশোধ ৩০০ টাকা।
এপ্রিল-৩০ঃ সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ৮০০ টাকা।