উদ্দীপক
১ মার্চ, ২০২৪ সততা ট্রেডার্সের হিসাব উদ্বৃত্ত ছিল: নগদ ৩০,০০০ টাকা; ব্যাংক ২০,০০০ টাকা। উক্ত মাসে ব্যবসায়ের লেনদেনসমূহ নিম্নরূপ:
মার্চ-৩ঃ ব্যবসায়ের প্রয়োজনে ওয়েট মেশিন ক্রয় ৭,৭০০ টাকা।
মার্চ-৫ঃ জামিল স্টোরসের নিকট হতে ধারে মাল ক্রয় ৮,০০০ টাকা।
মার্চ-৮ঃ ব্যাংকে জমা দেওয়া হলো ৭,২০০ টাকা।
মার্চ-১১ঃ বিক্রয় ১৬,০০০ টাকা, যার ৪০% বাকিতে।
মার্চ-১৫ঃ ব্যাংক হতে অফিসের প্রয়োজনে ৮,০০০ টাকা ও মালিকের প্রয়োজনে ৩,০০০ টাকা উত্তোলন করেছেন।
মার্চ-২০ঃ ৫% বাট্টায় জামিল স্টোরসকে পরিশোধ।
মার্চ-২৮ঃ প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি ৬,৩০০ টাকা, বাট্টা প্রদান ৩০০ টাকা।
মার্চ-৩১ঃ বেতন প্রদান ৩,০০০ টাকা।