উদ্দীপক
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে শিহাব এন্টারপ্রাইজের নগদান বই ও ব্যাংক বিবরণী গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো:
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ১,৬৫,০০০ টাকা।
(২) ৩০,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৩) ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ৫,৫০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(৪) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১২,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৬) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২০,০০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি।
(৭) ৮০,০০০ টাকার নিকট চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।