উদ্দীপক
২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিপা ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে:(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫৬,০০০ টাকা।(২) আদায়ের জন্য প্রেরিত ১৫,০০০ টাকা, ২৫,০০০ টাকা ও ৩০,০০০ টাকার মোট তিনটি চেকের মধ্যে ১ম চেকটি আদায় হয়েছে।(৩) ২০,০০০ টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি।(৪) ব্যাংক দেনাদার হতে ২৪,০০০ টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি।(৫) ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ ৭,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(৬) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৩,০০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।