উদ্দীপক
রোমান আগস্টের ১ তারিখে ঢাকায় ব্যবসায় শুরু করেন। আগস্ট ৩১ তারিখে তার আর্থিক অবস্থার বিবরণীতে নগদ ৯,০০০ টাকা, প্রাপ্য হিসাব ১.৭০০ টাকা, সরঞ্জাম ৬,০০০ টাকা, প্রদেয় হিসাব ৩,৬০০ টাকা দেখানো হয়েছে। সেপ্টেম্বর মাসে তাঁর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:
সেপ্টে. ২: ৯% প্রদেয় নোটে স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক হতে ১০,০০০ টাকা ঋণ নেওয়া হলো।সেপ্টে. ৫: প্রদেয় হিসাব বাবদ ২,৯০০ টাকা পরিশোধ করা হয়।সেপ্টে. ১০: প্রাপ্য হিসাব হতে ১,৩০০ টাকা আদায় করা হয়।সেপ্টে. ১৬: ২,১০০ টাকা অতিরিক্ত সরঞ্জাম ক্রয় করা হয়, যার মধ্যে ৮০০ টাকা নগদে প্রদান করা হয় এবং অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে।সেপ্টে. ১৮: অর্জিত আয় ৭,৮০০ টাকা যার মধ্যে ২,৫০০ টাকা নগদে পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ অক্টোবরে আদায় হবে।সেপ্টে. ২০: ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ ১,১০০ টাকা উত্তোলন করা হয়।সেপ্টে. ২৮: বেতন বাবদ ১,৭০০ টাকা এবং ভাড়া বাবদ ৯০০ টাকা পরিশোধ করা হয়।সেপ্টে. ৩০: চলতি মাসের উপযোগ বিল বকেয়া আছে ৪৭০ টাকা।সেপ্টে. ৩০: প্রদেয় নোটের এক মাসের সুদ পরিশোধ করা হলো।