উদ্দীপক
১ মে, ২০২৩ তারিখে ফরচুন সার্ভিসেস গঠিত হয়। তাদের প্রথম মাসের লেনদেনগুলো নিচে উল্লেখ করা হলো:মে. ১: মালিক নগদ ৪০,০০০ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন।মে. ২: প্রথম বছরের অফিস ভাড়া বাবদ ২৪,০০০ টাকা অগ্রিম পরিশোধ করা হয়।মে. ৫: ৩০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করা হয়, সাথে সাথে ১০,০০০ টাকা নগদে প্রদান করা হয় এবং অবশিষ্ট অর্থ ছয় মাসের মধ্যে পরিশোধ করা হবে।মে. ৬: এক বছর মেয়াদি বিমার প্রিমিয়াম নগদে পরিশোধ ১,৮০০ টাকা।মে. ৭: নগদে ২,৫০০ টাকার অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো।মে. ১২: অর্জিত আয় ২০,০০০ টাকা, নগদ ৮,০০০ টাকা পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে।মে. ১৩: প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো ১,৪০০ টাকা।মে. ২০: প্রাপ্য হিসাব থেকে ৩,০০০ টাকা পাওয়া গেল।মে. ২৮: উপযোগ বিল পাওয়া গেল ৪৫০ টাকা যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে।