উদ্দীপক
মুন কোম্পানি বিশেষ জাবেদা ও সাধারণ জাবেদা ব্যবহার করে। ২০২৩ সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়:
জুন. ১: মুন অতিরিক্ত মূলধন হিসেবে নগদ ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন।জুন. ২: মনিকা কোম্পানির নিকট নগদ বিক্রয় ৮,০০০ টাকা (বিক্রীত পণ্যের ব্যয় ৬,৪০০ টাকা)
জুন. ৩: গ্রিন কোম্পানির নিকট হতে পণ্য ক্রয় ৭,২০০ টাকা (চেক নং ১০১)জুন. ৮: এইচ. ওয়াহিদের নিকট পণ্য বিক্রয় ৯,০০০ টাকা, চালান নং ১০১ শর্ত n/৩০, ব্যয় ৭,২০০ টাকা।জুন. ১৪: ইনামকে বেতন প্রদান ৩,০০০ টাকা, 'চেক নং ১০২।জুন. ১৬: গ্রিন কোম্পানির নিকট হতে পণ্য ক্রয় ৬,০০০ টাকা, শর্ত ২/১০, n/৩০।জুন. ১৮: এইচ. ওয়াহিদের নিকট হতে ১০১ নং চালান বাবদ ৯,০০০ টাকার চেক প্রাপ্তি।জুন. ২৬: ২% বাট্টা বাদে গ্রিন কোম্পানিকে দেনা পরিশোধ, চেক নং ১০৩।জুন. ২৮: ১৫,০০০ টাকার নোট ৫০০ টাকা সুদসহ আদায় হলো।জুন. ৩০: ভাড়া খরচ পরিশোধ ২,৪০০ টাকা, চেক নং ১০৪।