উদ্দীপক
জুলাই, ৩১ তারিখে নাদিয়া কোম্পানির নগদান বইয়ের জেরের সাথে ব্যাংক বিবরণীর জেরের মধ্যে মিলকরণের জন্য নিম্নোক্ত তথ্যসমূহ নিচে উল্লেখ করা হলো:
(i) জুলাই ৩১ তারিখে নগদান বইয়ের ডেবিট জের ২৭,৪৯৭ টাকা এবং ব্যাংক বিবরণীর ক্রেডিট জের দেখানো হলো ২৭,২৩৩ টাকা।(ii) ৩০৩১ নং চেক- ১,৪৮২ টাকা, ৩০৬৫ নং চেক ৩৮২ টাকা এবং ৩০৬৯ নং চেক-২,২৮১ টাকা অপরিশোধিত রয়েছে।(iii) ভাড়া খরচ বাবদ ১,২৭০ টাকার চেক সঠিকভাবে লেখা ও উত্তোলন করা হয়েছে কিন্তু ভুলবশত হিসাবের বইতে ১,২৫০ টাকা লেখা হয়েছে।(iv) জুলাইয়ের ব্যাংক বিবরণীতে ৭,৯৫৫ টাকা (প্রাপ্য নোট ৭,৮০০ টাকা, যোগ সুদ ১৭০ টাকা, বিয়োগ আদায় খরচ ১৫ টাকা) আদায়দেখানো হয়েছে যা নাদিয়ার বইতে লিপিবদ্ধ করা হয়নি। (v) ব্যাংক বিবরণীতে ৮০৫ টাকা প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে যা একজন দেনাদার ইভান ট্রেডার্সের নিকট হতে পাওয়া গিয়েছিল। এটি নাদিয়ার বইয়ে এখনও লেখা হয়নি।(vi ) ব্যাংক বিবরণীতে ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ২৫ টাকা কর্তন দেখানো হয় যা নাদিয়ার বইতে লিপিবদ্ধ করা হয়নি।(vii) জুলাই ৩১ তারিখে নাদিয়া তাদের দৈনিক প্রাপ্তি ১১,৫১৪ টাকা নৈশকালীন ব্যাংকে জমা করে যা জুলাইয়ের ব্যাংক বিবরণীতে প্রদর্শিত হয়নি।