উদ্দীপক
জনাব আশরাফের ব্যবসায় ২০২৩ সালের জুলাই মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছিল।জুলাই ১: নগদ তহবিল ৮৫,০০০ টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত ৯০,০০০ টাকা।জুলাই ৫: ১০% বাট্টায় রাহেলের নিকট হতে নগদে পণ্য ক্রয় ৮,০০০ টাকা।জুলাই ৬: নগদে পণ্য বিক্রয় ১০,৫০০ টাকা।জুলাই ১৬: বাকিতে পণ্য ক্রয় ৮,৫০০ টাকা।জুলাই ১৮: ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।জুলাই ২৩: ৩,০০০ টাকা লেনদেনের পূর্ণনিষ্পত্তি শর্তে আবিরের নিকট হতে ২,৭৫০ টাকা পাওয়া গেল।জুলাই ২৮: ১৫,৩০০ টাকা দেনার পূর্ণনিষ্পত্তি শর্তে রাহীমকে ১৫,০০০ টাকার একটি চেক প্রদান করা হলো।জুলাই ৩০: বেতন প্রদান ১০,০০০ টাকা এবং চেকের মাধ্যমে ভাড়া প্রদান ৬,৫০০ টাকা।