নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:কোনো একটি ফার্মের বিক্রয়ের পরিমাণ ২,০০,০০০ টাকা, মোট মুনাফা ৭৫,০০০ টাকা, সমাপনী মজুদের মূল্য ১৫,০০০ টাকা এবং পণ্যের ক্রয় মূল্য ১,৩০,০০০ টাকা ।Q. ফার্মের প্ররম্ভিক মজুদের পরিমাণ কত টাকা?
ক. ১০,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা
ঘ. ৭০,০০০ টাকা
উত্তর: ১০,০০০ টাকা
ব্যাখ্যা: মোট মুনাফা = বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয়⇒ ৭৫,০০০ = ২,০০,০০০- (প্রারম্ভিক মজুদ+নিট ক্রয়-সমাপনী মজুদ)⇒ ৭৫,০০০ = ২,০০,০০০- (প্রারম্ভিক মজুদ+১,৩০,০০০-১৫,০০০)⇒ ৭৫,০০০ = ২,০০,০০০ - ১,১৫,০০০-প্রারম্ভিক মজুদ⇒ প্রারম্ভিক মজুদ = ২,০০,০০০- ১,১৫,০০০ - ৭৫,০০০ = ১০,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 9: আর্থিক বিবরণী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 9: আর্থিক বিবরণী · MCQ