উদ্দীপক
মুন ট্রেডার্সের হিসাব বই থেকে ২০২২ সালের ৩০ জুন তারিখে নিম্নোক্ত লেনদেনসমূহ নেওয়া হয়েছে:
(i) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৫০০ টাকা।
(ii) ৭,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(iii) একজন দেনাদার ৮,৫০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(iv) ৪,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।
(v) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৩,৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(vi) ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকার একখানি বিলের বিপরীতে ৬,২০০ টাকা আদায় করে বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।
(vii) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ টাকা এবং মঞ্জুরকৃত সুদ ৭০০ টাকা