উদ্দীপক
সারা ট্রেডার্সের ২০২২ সালের মার্চ মাসে সংঘটিত লেনদেনসমূহ নিম্নে উপস্থাপন করা হলো :
২০২২
মার্চ ১ঃ নগদ ৫৫,০০০ টাকা; আসবাবপত্র ২৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করলেন।
'' ৩ঃ মাসিক ৫,০০০ টাকা বেতনে সুমনকে কর্মচারী নিয়োগ দেওয়া হলো।
'' ৮ঃ নগদে ক্রয় ৫,০০০ টাকা এবং ধারে ক্রয় ৭,০০০ টাকা।
'' ১৩ঃ অফিসের জন্য ৪০,০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হলো।
'' ১৮ঃ নগদে বিক্রয় ২২,০০০ টাকা এবং ধারে বিক্রয় ৮,০০০ টাকা।
'' ২০ঃ যারার নিকট পণ্য বিক্রয় ১৬,০০০ টাকা। (কারবারি বাট্টা ১০%, চালান নং-১০১)
'' ২৫ঃ যারার নিকট থেকে ১০,০০০ টাকার একখানি দাগকাটা চেক পাওয়া গেল।
'' ৩০ঃ কর্মচারী সুমনকে বেতন প্রদান ৫,০০০ টাকা।