উদ্দীপক
২০২২ সালের, ৩১ ডিসেম্বর তারিখে জনাব রায়হানের নগদান বই ব্যাংক বিবরণীর গরমিল সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :
(i) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২২,৬০০ টাকা এবং নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,৯৪০ টাকা।
(ii) একজন দেনাদার সরাসরি ব্যাংকে ২,৬০০ টাকা জমা দিয়েছে যা অদ্যাবধি নগদানভুক্ত হয়নি।
(ii) ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ করেছে ৫,৮০০ টাকা কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(iv) জমাকৃত চেক কিন্তু ব্যাংক কর্তৃক অদ্যাবধি আদায় হয়নি ৪,০০০ টাকা।
(v) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ৮,৮৮০ টাকা।
(vi) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১২০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ১০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।