উদ্দীপক
জনাব শাহেদের ব্যবসায় প্রতিষ্ঠানে ২০২২ সালের মার্চ মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয় :
২০২২
মার্চ ১ঃ নগদ উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা ।
'' ৫ঃ শামীমের নিকট থেকে ৫% কারবারি বাট্টায় ২০,০০০ টাকার পণ্য ক্রয়।
'' ১২ঃ সাফিনের নিকট পণ্য বিক্রয় ৩২,০০০ টাকা, যার মধ্যে ১২,০০০ টাকা নগদ পাওয়া গেলে, অবশিষ্ট অর্থের জন্য একটি নোটে স্বীকৃতি পাওয়া গেল ।
'' ১৮ঃ শাকিলের কাছ থেকে ৮,০০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ৭,৫০০ টাকা পাওয়া গেল ।
'' ২০ঃ ব্যাংক থেকে অফিস প্রয়োজনে উত্তোলন ৬,৫০০ টাকা এবং 'ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ২,০০০ টাকা।
'' ২৫ঃ মহসিনের নিকট বিক্রয় ১২,০০০ টাকা।
'' ২৮ঃ আসবাবপত্রের উপর ১,৫০০ টাকা অবচয় ধার্য করতে হবে।
'' ২৯ঃ জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৭,০০০ টাকা।
'' ৩০ঃ শামীমকে পূর্ণনিষ্পত্তিতে ১৮,৫০০ টাকা পরিশোধ করা হলো।
'' ৩১ঃ নগদ উদ্বৃত্ত ১০,০০০ টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো ।