উদ্দীপক
অর্ণব ট্রেডার্সের ২০২২ সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ :
২০২২
জুলাই ১ঃ নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ১৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকা ।
'' ২ঃ রতন স্টোর এর নিকট নগদে পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
'' ৪ঃ ব্যাংক হতে উত্তোলন করা হলো ৫,০০০ টাকা ।
'' ৭ঃ তাজুল ইসলামের নিকট হতে ১০% বাট্টায় ৬,০০০ টাকার পণ্য নগদে ক্রয়।
'' ১০ঃ ধারে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।
'' ১২ঃ ৫% বাট্টায় ৪,০০০ টাকা দেনা পরিশোধ করা হলো।
'' ১৫ঃ পণ্য ক্রয় করে ৮,৪০০ টাকার চেক প্রদান করা হলো।
'' ২০ঃ সেলিনার নিকট হতে ৭,৫০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ৭,২০০ টাকা পাওয়া গেল।
'' ২৮ঃ বেতন নগদে ২,০০০ টাকা এবং চেকে ১,০০০ টাকা পরিশোধ করা হলো।
'' ৩০ঃ উপভাড়া প্রাপ্তি ৩,০০০ টাকা।