উদ্দীপক
২০২২ সালের ১ জুলাই তারিখে জনাব আলম নগদ ১,০০,০০০ টাকা, ৭০,০০০ টাকার আসবাবপত্র এবং ৫০,০০০ টাকা কর্জ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
জুলাই ২ঃ মি. আকাশের নিকট হতে পণ্য ক্রয় ৪৫,০০০ টাকা। ভ্যাট ধার্য করা হলো ১৫%।
'' ৫ঃ সাব্বিরের নিকট ভ্যাটসহ মাল বিক্রয় করা হলো ৩৪,৫০০ টাকা।
'' ১০ঃ লিটনের নিকট হতে কর্জ নেওয়া হলো ২০,০০০ টাকা।
'' ১৫ঃ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৮০০ টাকা।
'' ১৭ঃ বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো ৪০,০০০ টাকা।
'' ১৮ঃ কর্জ পরিশোধ করা হলো।
'' ২০ঃ জীবন বিমার প্রিমিয়াম পরিশোধ করা হলো ২,০০০ টাকা।
'' ২৪ঃ সঞ্চয়পত্র ক্রয় করা হলো ৮০,০০০ টাকা।
'' ৩০ঃ যন্ত্রপাতি বিক্রয় করা হলো ২০,০০০ টাকা।
'' ৩১ঃ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৩,০০০ টাকা।