উদ্দীপক
ইব্রাহিম স্টোরের ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। কিন্তু উক্ত উদ্বৃত্তের সাথে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। গরমিলসমূহ নিম্নরূপ:১. দেনাদারের কাছ থেকে প্রাপ্ত ৫,০০০ টাকা ও ৬,০০০ টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে শুধু প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।২. প্রাপ্য হিসাবের ৬,০০০ টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।৩. ইস্যুকৃত চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি ৮,০০০ টাকা।৪. বিজ্ঞাপন খরচের জন্য ৫,০০০ টাকার চেক ইস্যু করে কিন্তু ভুলে নগদান বইতে লেখা হয়নি।৫. ব্যাংক জমার সুদ ৭৫০ টাকা এবং ব্যাংক চার্জ ৩৫০ টাকা নগদান বইতে লেখা হয়নি।