উদ্দীপক
২০২২ সালের জানুয়ারি মাসে ফরহাদ এন্ড সন্সের ব্যবসায়ের কতিপয় লেনদেন নিম্নরূপ :
জানু. ৫ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
'' ৮: পণ্য বিক্রয় নগদে ২৫,০০০ টাকা এবং চেকে ৭,০০০ টাকা।
'' ১০: ব্যাংকে হিসাব খোলা হলো ১০,০০০ টাকা।
'' ১২: আকাশের নিকট হতে ১৪,৫০০ টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো ৫০০ টাকা।
'' ১৪: অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় ৮০০ টাকা।
'' ১৫: সিফাতকে ৪,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৮০০ টাকা প্রদান ।
'' ১৮: কমিশন পাওয়া গেল ১,৫০০ টাকা।
'' ২০: ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা ।
'' ২৫: ভাড়া প্রদান ৫,০০০ টাকা।
'' ২৮: নিপার নিকট হতে প্রাপ্তি ৬,০০০ টাকা।